বড়লেখায় অবৈধভাবে বালু বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে জামাল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার

2026-03-02T18:46:01+00:00
2026-03-02T18:46:01+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
বড়লেখায় অবৈধভাবে বালু বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম 
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবৈধভাবে বালু বিক্রির দায়ে জামাল আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ০২ মার্চ ২০২৬ দুপুর ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজার দেওছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে জামাল আহমদকে হাতেনাতে আটক করা হয় এবং বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: