ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ

2026-03-02T16:15:50+00:00
2026-03-02T16:15:50+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম 

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেল ভবনের ৮২৫ নং কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় ঈদযাত্রায় পূর্বের ন্যায় ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি, কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পায় তা নিশ্চিত করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এছারা টিকেটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছারা টিকেটবিহীন কোনো যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্লাটফরমে যেন ঢুকতে না পারে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোন ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষামান যাত্রীদের প্লাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গ্রহীত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রীদ্বয় জনাব হাবিবুর রশিদ এমপি ও জনাব মোঃ রাজিব আহসান এমপি সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: