জামালপুরের মাদারগঞ্জে "আমিষই শক্তি, আমিষই মুক্তি " এ প্রতিপাদ্যে মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম,মাংস বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন সংসদীয় আসন ১৪০ জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদার গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, ৪নং বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা সহ সাংবাদিকবৃন্দ, কর্মচারীবৃন্দ, খামারী ও ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ অফিস থেকে গরু মাংস ৬৫০ টাকা কেজি, পোল্ট্রি মুরগী ১৬০ টাকা, পোল্ট্রি ডিম ডজন ৮৪ টাকা, দুধ লিটার ৭০ টাকা বিক্রি করা হবে।