বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি বলেছেন, যারা প্রবাসে যাচ্ছে তারা অনেকেই দালালদের খপ্পরে পরে হয়রানি হচ্ছে বা সর্বস্ব হারাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিরও নানা অনিয়ম রয়েছে, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আমাদের দেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে প্রতারক ও দালান চক্র। প্রবাসীদের হয়রানি বন্ধ করতে চাই। বিগত দিনে যে-সব এজেন্সিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আমরা যে-সব ব্যয় করতে কাজ করছি।
রবিবার ( ১ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
যুদ্ধের বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই ওইসব দেশে আমাদের দেশের যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদে ও শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশের চারজন নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রবাসীদের চলাচলের সময় নিজেদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার জন্যও তিনি প্রবাসীদের নির্দেশনা দেন।
নুরুল হক নুর বলেন, প্রবাসীরা যেন সামরিক স্থাপনাগুলো এড়িয়ে চলেন। অবস্থার অবনতি হলে বাংলাদেশি দূতাবাসগুলোর সান্নিধ্যে অবস্থান করেন সে অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিকদের সাথে ব্রিফিং শেষে তিনি বরিশালের উদ্দেশ্যে পটুয়াখালী ত্যাগ করেন।