গত শনিবার রাত ৮টার দিকে ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে । এতে করে চারদিকে ব্যাপক ধোয়ার সৃষ্টির হয় সেই সাথে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর ও ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ভয়াবহতা এতই ছিল জানা যায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারের চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শনিবার রাত ৮টার দিকে প্রথমে মোঃ সবুজ গোলদারের বাড়িতে আগুন জ্বলতে দেখে কাঠালিয়া ফায়ার সার্ভিসকে ও পার্শ্ববর্তী বামনা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন ও এলাকাবাসীর ২ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষনে মোঃ সবুজ তালুকদারে বসতঘর ও মোঃ জাকরি গোলদারে ভাড়াটিয়া ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এলাকায় ব্যাপক আত্ঙ্ক সৃষ্টি হয়। আগুন নিভে গেলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
২ টি ইউনিটের ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।