চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ডাকাত মো. নাছির প্রকাশ ডাকাত নাছির (৪৫)কে

2026-03-01T15:46:09+00:00
2026-03-01T15:46:09+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় বৃদ্ধকে হত্যা, গ্রেফতার ১
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম 
চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ডাকাত মো. নাছির প্রকাশ ডাকাত নাছির (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মরহুম অলি আহমেদের ছেলে। তিনি একই এলাকার ডাকাত নবী হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টার দিকে। চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া সংলগ্ন হিন্দু পাড়ায় ডাকাত দল গরু লুট করতে যায়। এ সময় বাধা দিলে চন্দন দে (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করে ডাকাতরা। পরে দুটি গোয়ালঘর থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় নিহত চন্দন দের ছেলে জনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, অভিযানের মাধ্যমে সন্দেহভাজন ডাকাত নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: