মোংলায় রাতের আঁধারে সরকারি খাল দখলের মহাৎসব

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের কুমারখালী বাজার সংলগ্ন

2026-03-01T15:33:51+00:00
2026-03-01T15:33:51+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মোংলায় রাতের আঁধারে সরকারি খাল দখলের মহাৎসব
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম 
বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। মোংলা পোর্ট পৌরসভার ১ নং ওয়ার্ডের কুমারখালী বাজার সংলগ্ন সরকারি খালের জমি দখল করে রাতের আঁধারে পিলার স্থাপনের কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ গাজী মাইনুল ইসলাম মনু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, দখলদারদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তারা এলাকাবাসীকে নানাভাবে হুমকি দিচ্ছে। খালের অস্তিত্ব রক্ষায় এবং জলাবদ্ধতা এড়াতে স্থানীয় সুশীল সমাজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবু মুঠোফোনে জানায়, আমি কোন খালের জমি দখল করি নাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, ইতিমধ্যে চলমান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তির যদি কোন দলিলিক প্রমাণ থাকে তাহলে কাগজপত্র অনুযায়ী যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: