পিরোজপুর-২ আসনরে সাবেক এমপি গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সাংসদ ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৮ ফেব্রুয়ারি)

2026-03-01T11:14:07+00:00
2026-03-01T11:14:07+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পিরোজপুর-২ আসনরে সাবেক এমপি গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:১৪ এএম 
 
পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সাংসদ ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তার গ্রেপ্তারে পিরোজপুরের নেছারাবাদ আওয়ামী লীগের দলীয় সমর্থকরা ফেসবুক সহ বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে এবং তার মুক্তি দাবি করছে।

উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: