ফরিদপুর ৪ আসনের সাংসদ সদরপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য

2026-02-28T19:50:21+00:00
2026-02-28T19:50:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফরিদপুর ৪ আসনের সাংসদ সদরপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম 
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সদরপুরের আমিরাবাদ মডেল মসজিদ সংলগ্ন রহমান মৃধার ডাঙ্গীতে স্থাপিত ভিত্তি প্রস্তর উম্মোচন করেন। স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এর উন্নয়ন কাজের প্রস্তাবিত সড়কটি  আকটেরচর ইউনিয়ন পরিষদের বর্ডার ধলা শিকদারের বাড়ি হতে কাঁচিকাটা খাল সড়ক হয়ে আমিরাবাদ রহমান মৃধা্র ডাঙ্গী পর্যন্ত মোট ৩ কিলোমিটার দীর্ঘ। 

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান দুলাল,ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কাউছার রহমান, সাবেক সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিবুর রহমানসহ সদরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: