চট্টগ্রামে চুরি হওয়া গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর পুলিশের জালে ধরা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরে পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্য। তার নাম মো. সাইমন। সে ৪০ লাখ

2026-02-28T18:40:25+00:00
2026-02-28T18:40:25+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর পুলিশের জালে ধরা
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম 
চট্টগ্রাম মহানগরে পুলিশের জালে ধরা পড়েছে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্য। তার নাম মো. সাইমন। সে ৪০ লাখ টাকা মূল্যের নিশান এক্সট্রেইল গাড়িটি চুরি করেছিল। শনিবার দুপুরে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ভুক্তভোগী তার গাড়িটি পার্কিংয়ে রেখে বাসায় যান। পরদিন গাড়ি অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই ডবলমুরিং থানার আভিযানিক দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও গোপন খবরের ভিত্তিতে সাইমনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার চোর এবং পূর্বে একই থানায় একটি চুরির মামলায় বিচারাধীন ছিলেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি জামাল উদ্দিন খান বলেন, 'গ্রেফতার করা আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: