চট্টগ্রামে প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার হত্যায় পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১১টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী

2026-02-28T17:46:09+00:00
2026-02-28T17:46:09+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
চট্টগ্রামে প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার হত্যায় পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম 

চট্টগ্রাম মহানগরের একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ১১টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে। গ্রেফতারকৃত চট্টগ্রাম মহানগরের পাহাড়তলীতে প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার আকাশ দাশ নামে একজনকে হত্যা মামলার আসমী। 

র‌্যাব-৭ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফ্যাক্টরির কর্মচারি মাইকেলকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী গেট থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করেন। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদাসহ ১২ থেকে ১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

আকাশ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অবস্থান করার খবর পেয়ে র‌্যাব-৭ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান চালায়। শুক্রবার রাত সাড়ে ১১টায় পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: