দৌলতপুরে শীর্ষ মাদক-অস্ত্র ব্যবসায়ী রাকিবুল গ্রেপ্তার

কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী

2026-02-28T15:18:24+00:00
2026-02-28T15:18:24+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
দৌলতপুরে শীর্ষ মাদক-অস্ত্র ব্যবসায়ী রাকিবুল গ্রেপ্তার
কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম 

কুষ্টিয়ার দৌলতপুরে জনি হত্যা মামলার পলাতক আসামি রাকিবুল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিবুল ওই গ্রামের শামু মন্ডলের ছেলে এবং জনি হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হিসেবে পুলিশের তালিকাভুক্ত।

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৯ নভেম্বর দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠাপাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার সংক্রান্ত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে জনি (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। সীমান্ত এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান এবং আমিরুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল জনির ওপর হামলা চালায়; ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে তাকে ঘটনাস্থলেই হত্যা করা হয়।

 নিহত জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে; হত্যাকাণ্ডের পর থেকেই আসামি রাকিবুল পলাতক ছিলেন। জনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জনি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান এবং এসবকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডসহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: