হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য সেবা জোরদার করতে ডেন্টাল সহ ৮ জন চিকিৎসক নতুন করে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে ভোরের ডাক পত্রিকা ও স্থানীয় পত্রিকাশ সংবাদ প্রকাশের পর ৮জন চিকিৎসক পদায়ন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে চিকিৎসা কার্যক্রম কে আরও গতিশীল করতে এই পদায়ন গুরুত্বপূর্ণ রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন পদায়ন প্রাপ্তরা হলেন মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াক খান,জুয়েল রানা,জুয়েল আহাম্মদ, জাফরীন জুবায়রা সুরভী, এ এস এম তৌহিদ আমীন,লুৎফল হাসান শোভন, সুমি আক্তার ও ডেন্টাল সার্জন সাখাওয়াত হোসেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, লাখাই উপজেলায় ইউনিয়ন সাব সন্টার সহ ৩৪ টি পদের মধ্যে ৮ জন ডাক্তার পদায়ন করা হয়েছে। বর্তমানে আমি সহ ১২ টি পদ পূরণ হয়েছে। আরো বাকি পদ গুলো শূন্য থেকেই গেল। তবুও নতুন ডাক্তার যোগদানের ফলে জরুরী বিভাগ, বহির্বিভাগ ও সার্জারী সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি আশাবাদী। বিশেষ করে জরুরী সেবায় রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত ও সহজ হবে।তবে চিকিৎসক পদায়নের পরও স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স,মিড ওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ ২৩ টি এখনো শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে ডাক্তার অমিত রায়, রেজাউল ইকবাল ও নাহিদ চৌধুরী অননুমোদিত অনুপস্থিত রয়েছেন। এবং নার্স লুসি মন্ডল ও ফাহমিন আক্তার অননুমোদিত অনুপস্থিত । এ সব পদ শূন্য থাকায় সেবা প্রদানে চাপ সৃষ্টি রয়েই গেল।তিনি আরো জানান চিকিৎসক পদায়নে নিঃসন্দেহে ইতিবাচক উদ্যেশ্য। তবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্র, মিড ওয়াইফ, মেডিক্যাল টেকনোলজিস্ট পদ পূরণ অতিব জরুরী প্রয়োজন। অপর দিকে ডেন্টাল সার্জন পদ পূরণ হলেও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র । অননুমোদিত অনুপস্থিত ডাক্তার ও নার্সদের কে কেন অনুপস্থিত দেখাচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।