পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল প্রক্রিয়ায় ইনজেকশন পুশের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে এক

2026-02-27T19:53:35+00:00
2026-02-27T19:53:35+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল প্রক্রিয়ায় ইনজেকশন পুশের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে এক শিশু কন্যা। অভিযোগকারী শিশুটির পিতা মোঃ রাসেল এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাসেলের কন্যা আমাতুল্লাহ মারিয়াম। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অ্যাসি¯ট্যান্ট রিপন শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার অংশ হিসেবে ‘এরিক্সন আইভি-১ গ্রামথ ইনজেকশন প্রয়োগ করা হয়। হাসপাতালে কর্মরত নার্স শেফালী বেগম প্রথম দিন ইনজেকশনটি ভুল প্রক্রিয়ায় পুশ করলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরদিন ২৪ ফেব্রুয়ারি পুনরায় একই ইনজেকশন ভুল পদ্ধতিতে প্রয়োগ করা হলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অন্য এক নার্স রাসেলকে অবগত করেন যে, ইনজেকশন প্রয়োগে ত্রুটি হয়েছে এবং এ কারণেই শিশুটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ সময় অভিযুক্ত নার্স পুনরায় ইনজেকশন দিতে এলে রাসেল বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই নার্স।

অভিযোগকারী মোঃ রাসেল জানান, আমার মেয়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হয়েছে। এ নিয়ে আবাসিক মেডিক্যাল অফিসারের কাছে অভিযোগ জানানো হলেও, সেখান থেকেও কাক্সিক্ষত সহযোগিতা না পাওয়ায়, ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে অভিযুক্ত নার্স শেফালী বেগমের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আল আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি নো কমেন্টস বলে বিষয়টি এড়িয়ে যান। অভিযোগ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বক্তব্য দিতে রাজি হননি।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: