১০ মার্চ ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিবেদক

জাতীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১০ মার্চ

2026-02-27T19:21:00+00:00
2026-02-27T19:21:00+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
১০ মার্চ ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ডা. এ জেড এম জাহিদ হোসেন
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামেলি কার্ড প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। দেশের সাধারণ মানুষের কল্যাণে এটি একটি সময়োপযোগী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিভিন্ন সামাজিক সেবা ও সহায়তা পাবেন। কেউ যেন এ বিষয়ে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও সঠিকভাবে কার্ড বিতরণে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার সার্বিক উন্নয়ন সরকারের লক্ষ্য। তিনি শিক্ষা, চিকিৎসা, খাদ্য নিরাপত্তা, রাস্তা-ঘাট উন্নয়ন, কৃষি সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। প্রত্যন্ত অঞ্চলেও যেন উন্নয়নের ছোঁয়া পৌঁছে যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেন তিনি।

মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নে আন্তরিকতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, ফ্যামেলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন গতি সঞ্চার হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: