বগুড়ায় রাইস মিল ও হোটেলে জরিমানা, তিনজন কারাগারে

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের হাট-বাজারে নিয়মিত মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার রণবাঘা মায়া মনির

2026-02-27T18:43:29+00:00
2026-02-27T18:43:29+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রমজানে তৎপর ম্যাজিস্ট্রেট রোহান
বগুড়ায় রাইস মিল ও হোটেলে জরিমানা, তিনজন কারাগারে
বগুড়া জেলা সংবাদদাতা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের হাট-বাজারে নিয়মিত মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার রণবাঘা মায়া মনির অটো রাইস মিলের ১০ হাজার টাকা, হাবিবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ৫ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনের অপরাধে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল শুক্রবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। পৃথক ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন পাট অধিদপ্তর বগুড়ার মুখ্য পরিদর্শক মহিউদ্দিন আহম্মদ, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক আসলাম আলী মন্ডল। 

শুক্রবার সকালে পৌর এলাকার ওমরপুরে সাপ্তাহিক হাট চলাকালে নিত্যপণ্যের বাজার মনিটরিং করে প্রশাসন। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে দোকানের সামনে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন করাতে কড়া নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিরতা বা সিন্ডিকেট ঠেকাতে হুঁশিয়ারি দেন। রণবাঘা বাসস্ট্যান্ডে হাবিবা হোটেলের দই মিষ্টি উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালক হাবিবুর রহমানের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

এর আগে, বৃহস্পতিবার রণবাঘা মেসার্স মায়া মনির অটো রাইস মিলে পাটের মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল মোড়কজাতকরণ এবং মজুত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, গাঁজা সেবনের সময় আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। তারা হলেন- পৌরসভার নামুইট মহল্লার মোজাহার আলী (৪৬), কালিকাপুরের সাইফুল (৩৬) এবং উপজেলার রণবাঘার জাহিদুল ইসলাম (৪৮)। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: