সিলেটে শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

সিলেটে শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা। হঠাৎ গণপরিবহণ বন্ধ হয়ে পড়ায়

2026-02-27T16:36:18+00:00
2026-02-27T16:36:18+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সিলেটে শ্রমিককে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম 

সিলেটে শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা। হঠাৎ গণপরিবহণ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী ওঠানো নিয়ে হানিফ পরিবহণ এর একটি বাসের স্টাফের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণ বাসের স্টাফের কথা-কাটাকাটি হয়। পরবর্তিতে  সিলেটে পৌঁছালে হানিফ পরিবহণের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের এক স্টাফকে মারধর করে গুরুতর আহত করে।
 
এই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

শুক্রবার বিকেলে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছে বলে খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জানায়- সিলেটের মালিক সমিতি ত্রাসের রাজত্ব কায়েম করে, প্রায় সময় গাড়ি দিয়ে সিলেটের টার্মিনালের মুখ বন্ধ করে দেয় এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: