সামাজিক উন্নয়নে বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্ম ও নারী সমাজের উন্নয়ন এবং মানবিক সেবা প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ওয়ান-ওয়ান

2026-02-27T16:36:14+00:00
2026-02-27T16:36:14+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সামাজিক উন্নয়নে বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম 
তরুণ প্রজন্ম ও নারী সমাজের উন্নয়ন এবং মানবিক সেবা প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ওয়ান-ওয়ান ফাউন্ডেশন’ এবং ‘মেডসিস সফট’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ নাজিম উদ্দীন আল আজাদ। ওয়ান-ওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. আজিজুল্লাহ্ এম. নুরুজ্জামান, আবু ইউসুফ জোবায়ের উল্লাহ্, অ্যাডভোকেট মো. শফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার আলী আজম।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে তৃণমূল পর্যায় পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। দেশ গড়ার কাজে তরুণদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট এ দেশে দক্ষ জনশক্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা, স্বাক্ষরতা, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করবে। এ ছাড়া বেকার জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা, যুব সমাজের নৈতিকতা ও নেতৃত্বের বিকাশ নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আইনি সচেতনতা বাড়াতে তারা ধারাবাহিক কর্মসূচি পালন করবে। গবেষণার মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়েও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রতিষ্ঠানের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান-ওয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পরিচালক জান্নাতুল ফেরদৌসী এবং ড. নাহিদ আফরিন নিসা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: