১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‎হিন্দু বিয়ে বাড়িতে হামলা, আহত ৩‎

‎মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হিন্দু বিয়ে বাড়িতে চাঁদা না দেওয়ায় হামলা করেছে চাঁদাবাজরা। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এ

2026-02-27T16:01:10+00:00
2026-02-27T16:01:10+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ‎হিন্দু বিয়ে বাড়িতে হামলা, আহত ৩‎
‎মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হিন্দু বিয়ে বাড়িতে চাঁদা না দেওয়ায় হামলা করেছে চাঁদাবাজরা। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়েছেন।‎

‎আহতরা হলেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা করবেন।‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার নবীর হোসেনের ছেলে মহন (২৫) এর নেতৃত্বে আল আমিনের ছেলে আরমান (১৮), বারেক বকাউলের ছেলে আবির হোসেন (১৬) ও জিসান (১৮)সও কয়েকজন অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকার কথা বলে। আয়োজক পক্ষ ৩ হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। পরে তারা হামলা চালিয়ে বরের পিতা বাবু লাল বিশ্বাস, তার ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশেপাশে বাড়ি ঘরে হামলা করে।‎

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।‎

‎আহত ত্রিনাথ বিশ্বাস বলেন, আমি প্রবাসে থাকি, ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বিয়ের অনুষ্ঠান চলাকালে চাঁদাবাজরা এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।‎

‎স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবি নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই, পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। ‎মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: