নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ আটক ১

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন

2026-02-27T15:51:24+00:00
2026-02-27T15:51:24+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ আটক ১
নীলফামারী জেলা সংবাদদাতা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম 

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার সুবর্ণখুলী এলাকার কুদ্দুস আলীর ছেলে।

বুধবার বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অবস্থিত আরিফা টেলিকম নামের একটি মোবাইল দোকানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল।

 বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, অভিযানকালে দোকানটি তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২০টি অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০টি মোবাইল ফোন চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায়, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে সেগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: