চন্দনাইশে গরু লুটে বাধা দিলে মালিককে গুলি করে হত্যা

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু ডাকাতির সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময়

2026-02-26T16:17:48+00:00
2026-02-26T16:17:48+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
চন্দনাইশে গরু লুটে বাধা দিলে মালিককে গুলি করে হত্যা
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু ডাকাতির সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতরা তিনটি গরু লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া এলাকায়। নিহত নিতাই চন্দ্র ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মাইক্রোবাসযোগে ৫ থেকে ১০ জনের একটি ডাকাতদল নিতাই চন্দ্রের গোয়ালঘরে হানা দেয়। তারা গরু লুট করে নিয়ে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ডাকাতরা তিনটি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নিতাই চন্দ্রকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় নিতাই চন্দ্রকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: