মান্দায় ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ)সংবাদ দাতা

নওগাঁর মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে

2026-02-26T15:14:20+00:00
2026-02-26T15:14:20+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মান্দায় ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত
মান্দা (নওগাঁ)সংবাদ দাতা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম 
নওগাঁর মান্দায় ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণ শুনানির উদ্‌বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আখতার জাহান সাথী।

এসময় নূরুল্যাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক,।হেড এ্যাসিস্ট্যান্ট কাম-একা উন্ট্যান্ট আব্দুর রউফ, প্রসেস সার্ভার নূরুল হক, আজিজ, রিংকু, ছাড়া ও ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে নামজারি আবেদন গ্রহণ ও নামজারি কেসের শুনানি, নাগরিক নিবন্ধন, কর প্রদান, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন, খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসের আওতায় লীজ প্রাপ্তি, লীজ নবায়ন ও লীজমানি প্রদানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: