সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আন্ধারমার

2026-02-26T13:04:27+00:00
2026-02-26T13:04:27+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আন্ধারমার দরগাহ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ রাব্বি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লার ফজলুর রহমানের ছেলে। তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খোরশেদ রাব্বিসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বুধবার সকাল ৮টার দিকে তাঁদের মাইক্রোবাসটি সাতকানিয়ার আন্ধারমার দরগাহ এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করানো হয়। এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে সড়কে নামেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, খোরশেদ রাব্বিকে চাপা দিয়ে অজ্ঞাতনামা ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটির সন্ধানে পুলিশ কাজ করছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: