ঈদুল ফিতরে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেনের সিদ্ধান্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ

2026-02-25T18:39:21+00:00
2026-02-25T18:39:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঈদুল ফিতরে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেনের সিদ্ধান্ত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ ও ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ নামে এই দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ের পূর্বাঞ্চল। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচিও ঘোষণা করা হয়েছে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট বিক্রির ভুয়া লিংক সম্পর্কে সতর্ক থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ১৩ থেকে ১৯ মার্চের টিকিট মিলবে ৩-৯ মার্চ। ৩ মার্চ শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন বিক্রি হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। ২০, ২১ ও ২২ মার্চের টিকিট ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে বিক্রি করা হবে। ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। 

চট্টগ্রামের অতিঃ বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রতিদিন বেলা ২টা থেকে ছাড়া হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়াও, যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট অফেরতযোগ্য শর্ত দিয়েই বিক্রি করবে রেলওয়ে।

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। আন্ত :নগর ট্রেনে চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ঈদের ১০ দিন আগে ও পরে পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। এছাড়াও, ১৯ মার্চ রাত ১২টার পর থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ব্যতিত অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: