জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

জয়পুরহাট সংবাদদাতা

জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩ টি বেকারীর কারখানায় অভিযানে নোংরা পরিবেশ ও বিভিন্ন

2026-02-25T17:30:59+00:00
2026-02-25T17:30:59+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
জয়পুরহাট সংবাদদাতা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম 
জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩ টি বেকারীর কারখানায় অভিযানে নোংরা পরিবেশ ও বিভিন্ন অনিয়মের কারনে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারী এন্ড কনফেকশনারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।  

এসময়  তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা, জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালামসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: