লাখাইয়ে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

লাখাইয়ে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2026-02-25T17:01:34+00:00
2026-02-25T17:01:34+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
লাখাইয়ে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম 
লাখাইয়ে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর)  দুপুর বেলা উপজেলা প্রশাসনের আয়োজনে লাখাই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা সংক্রান্ত মতবিনিময় সভা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ। 

এতে আলোচনায় অংশ নেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশ এর পরিদর্শক( তদন্ত)  কৃষ্ণ চন্দ্র মিত্র,প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম,বীর মুক্তিযুদ্ধা কেশব চন্দ্র  লাখাই প্রেসক্লাবে এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ বলেন লাখাই উপজেলার উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। আলহাজ্ব জিকে গউছ বলেন আমার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক  জীবনে মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করেছি।আমাদের নিকট জনমানুসের প্রত্যাশা অফুরন্ত। এ প্রত্যাশা পুরনে ও সুসম উন্নয়নে এবং সকল প্রকার বৈষম্য নিরসনে বর্তমান সরকারের প্রতি পদক্ষেপ যথাযথ ভাবে বাস্তবায়নে বদ্ধপরিকর।

মৎস্য  আহরণের জন্য পর্যায়ক্রমে অভয় আশ্রম গড়ে  তোলা হবে। লাখাইয়ের নদীনালা খাল বিল খননের  আওতায় নিয়ে আসা হবে। 

কোন ধরনের তদবির আমার সাথে চলবে না অতীতেও আমি জনগণের দায়িত্ব নিয়ে কাজ করেছি আমার বিরুদ্ধে কেহ কোন অভিযোগ করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহায়তা করেন সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই, আমি মাঠের কর্মী মাঠে থেকে কাজ করতে পছন্দ করি কাজ করতে  গিয়ে যদি কোন বাধার সম্মুখীন হন তাহলে আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন আমার নাম্বার সবাই নেন। 

বাদাকারী যে দলেরই হোক আমার কাছে কোন ছাড় নেই প্রধানমন্ত্রীর মিশনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। 

বিশেষ করে শিক্ষার প্রতি আমাদেরকে জোর দিতে হবে শিক্ষাকে চোখে ড্রেলের সাজাতে হলে যা যা করার দরকার করব ইনশাল্লাহ পাশাপাশি সকল কর্মরতা কর্মচারীগণ আন্তরিকভাবে কাজ করতে হবে সিডিউল মোতাবেক যার যার দায়িত্ব পালন করতে হবে। 

মদ গাঁজা ইয়াবা ও চুরি ডাকাতির ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিন সতর্ক অবস্থানে থাকতে হবে। নেশা গ্রস্তদেরকে আইনের আওতায় নিয়ে আনতে হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: