লাখাই থানা পুলিশের অভিযানে পলাতক নারী পুরুষ সহ ৩ আসামি গ্রেপ্তার।
থানা সূত্রে জানা যায় মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ ও এ এস আই শামীম নুর সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত ছুরুখ মিয়ার ছেলে পলাতক আসামি সেলিম মিয়া (৬০) ও আসামি সেলিম মিয়ার স্ত্রী সেলিনা খাতুন (৫০) কে গ্রেপ্তার করেন ও এবং মোড়াকরি গ্রামের হারুন মিয়ার ছেলে কামরুল মিয়া পিতার অবাধ্য হওয়ায় মঙ্গলবার রাতে পুলিশে সংবাদ দিলে পুলিশের উপপরিদর্শক প্রণয় কুমার সরকার সঙ্গী পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে পৌঁছে আসামি কে কাঃবিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামিদের কে বুধবার ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।