আত্রাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময়

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-02-25T15:19:40+00:00
2026-02-25T15:19:40+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আত্রাইয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা দপ্তর প্রধানদের মতবিনিময়
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম 

নওগাঁর আত্রাই উপজেলায় নওগাঁ-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের দপ্তরগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ফেব্রুয়ারি) বেলা১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬(আত্রাই-রাণীনগর)আসেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, সমবায় কর্মকর্তা মো.নিজাম উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.ওবাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার, পরিসংখ্যান কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, বন কর্মকর্তা মো.আব্দুল খালেক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.জগলুল, প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতেই পরিচয় পর্ব শেষে উপজেলা দপ্তর প্রধাগণ কর্মরত দপ্তরের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

এছাড়াও অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো নিরসনে মাননীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সবশেষে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম সকল দপ্তর প্রধানদের আনীত সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এবং একটি আধুনিক আত্রাই উপজেলা গড়ায় ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: