উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় টোল আদায়ের নামে প্রকাশ্যে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় চালক ও যাত্রীদের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা

2026-02-25T12:05:32+00:00
2026-02-25T12:05:32+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মাধবপুরে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম 
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় টোল আদায়ের নামে প্রকাশ্যে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় চালক ও যাত্রীদের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে টাকা আদায় করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার বিভিন্ন সড়কে ‘হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়া ইজারাদার’ উল্লেখ করে টোকেন প্রদর্শন করে কিছু ব্যক্তি যানবাহন থেকে অর্থ আদায় করছেন। অভিযোগ রয়েছে, গাড়ির ধরনভেদে ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্ক নেওয়া হচ্ছে।

কয়েকজন চালক জানান, বিষয়টি নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাহিদ বিন কাসেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।

অভিযোগকারী লোকমান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা এ ধরনের অর্থ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমাদের জানামতে, এ ধরনের কোনো বৈধ টেন্ডার নেই। প্রশাসনের নীরবতায় তারা অবৈধভাবে টাকা নিচ্ছে।”

আইনগত দিক থেকে জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর উচ্চ আদালতের রিট পিটিশন নং ৪৬৪০/২০২২-এর আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ দেশের সব পৌরসভাকে সড়ক ও মহাসড়কে নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও টোল আদায় না করতে নির্দেশ দেয়। সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী স্ট্যান্ড বা সড়কে টোল আদায় আইনবহির্ভূত।

এ বিষয়ে অভিযুক্ত হাজী শাহ মোহাম্মদ মাহফুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি নিয়ম মেনেই কাজ করছি।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পৌর প্রশাসক ও ইউএনও জাহিদ বিন কাসেমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: