নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে উদ্যোগ জোরদার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন

2026-02-24T20:17:52+00:00
2026-02-24T20:17:52+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে উদ্যোগ জোরদার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম 
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে পিরোজপুর–২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন এর কার্যালয়ে সাক্ষাৎ করেন নেছারাবাদ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। এ সময় তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জন্য নতুন ভবন নির্মাণের আবেদন জমা দেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবকাঠামোগত সংকট, রোগীর চাপ বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আধুনিক ভবনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 
প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন বিষয়টি গুরুত্ব সহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ডা. আসাদুজ্জামান জানান,“প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিকভাবে আমাদের আবেদন গ্রহণ করেছেন। তিনি নেছারাবাদের স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মিত হলে হাসপাতালে মানসম্মত চিকিৎসা প্রদান, বেড সংখ্যা বৃদ্ধি, নার্স-কোয়ার্টার, চিকিৎসকবাস, বাউন্ডারি ওয়ালসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। দ্রুত কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নেছারাবাদের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তুলনায় অবকাঠামো দীর্ঘদিন ধরেই অত্যন্ত সীমিত। এতে সেবার মান ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন ভবন নির্মাণ হলে স্বাস্থ্যসেবার মান, সক্ষমতা ও জনগণের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: