ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এস আই আহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এক এস আই আহত হয়েছে। এ সময় ৮ পিচ ইয়াবাসহ ওই যুবককে আটক

2026-02-24T15:59:17+00:00
2026-02-24T15:59:17+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এস আই আহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম 
ঝালকাঠির কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশের এক এস আই আহত হয়েছে। এ সময়  ৮ পিচ ইয়াবাসহ ওই যুবককে আটক করেছে পুলিশ।

আজ ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল  উপজেলার চেঁচরী ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ীর সামনের রাস্তা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার  (৩০) নামের এক যুবককে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান।
কাঠালিয়া থানার এস আই রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুজন হাওলাদারকে  গ্রেফতার করা হয়। এ সময় সুজন এস আই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। মাদক কারবারীর সুজনের কামড়ে পুলিশ রতন আহত হয়। অভিযুক্ত সুজন কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মোঃ সোবাহান হাওলাদারের ছেলে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান জানান- দুপুরে দক্ষিন চেঁচরী এলাকা থেকে ৮ পিচ ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হচ্ছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: