মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভাগনের মৃত্যু, আহত ৩, আটক ১

মাদারগঞ্জ ( জামালপুর )সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জ আসার পথে সিএনজি এবং কাঁকড়া গাড়ির সংঘর্ষে ভাগনের মৃত্যু ও

2026-02-24T15:56:19+00:00
2026-02-24T15:56:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভাগনের মৃত্যু, আহত ৩, আটক ১
মাদারগঞ্জ ( জামালপুর )সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম 
 জামালপুরের মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জ আসার পথে সিএনজি এবং কাঁকড়া গাড়ির সংঘর্ষে ভাগনের মৃত্যু ও ৩ জন আহত হয়। 

২৪ ফেব্রুয়ারি সকাল ৭ টায় ৩০ মিনিটে মাদারগঞ্জের ফায়ার সার্ভিস অফিসের সামনে মাদারগঞ্জ - জামালপুর রোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অন্য তিন জন গুরুতর আহত হয়। নিহত জাহিল (৮), জামালপুর সদরের মনিরাজপুর এলাকার এবং জামালপুরের ঢাকায় পট্টিতে অবস্থিত সোনালি ব্যাংক মেইন শাখার সেকেন্ড অফিসার মামুন সাহেবের ছেলে। আহতরা হলেন, নিহত জাহিল-এর মা বিথী (৩৫), জোনাইল ফকির বাড়ি ওয়াজেদ আলী ফকির এর স্ত্রী সামিরা (৫৫), জোনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)। এ ঘটনায় কাঁকড়া গাড়ি চালককে আটক করেছে পুলিশ।

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, জামালপুর থেকে তেঘরিয়া আত্মীয় বাড়িতে যাওয়ার পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের আত্মীয় রফিকুল ইসলাম জানান, তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো গতকাল সোমবার নিজবাড়ীতে মৃত্যুবরণ করে, খালাকে দেখতে আসার পথে জাহিল নিজেই সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং তাঁর মাকে গুরুতর আহত বলে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আবু রায়হান জানান, সকাল ৮ ঘটিকায় সড়ক দুর্ঘটনার ৪ জন রোগী আসে তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে, যাঁকে আমি মৃত অবস্থায় পাই। আহত ৩ জনের মধ্যে দুইজনকে জামালপুরে রেফার্ড করা হয়েছে এবং অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সকালে সিএনজি-কাঁকড়া গাড়ি সংঘর্ষের ঘটনায় এক শিশু নিহত, আহত ৩ জন। এ ঘটনায় কাঁকড়া গাড়ি চালককে আটক করা হয়েছে এবং কাঁকড়া গাড়ি ও সিএনজি থানায় জব্দ আছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: