হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার

2026-02-23T20:13:54+00:00
2026-02-23T20:13:54+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম 

 হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুলাল মিয়া ও লিটন মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: