কুমিল্লায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতা পাচ্ছেন ১৫ হাজার ৩৩৩ উপকারভোগী

কুমিল্লা জেলা সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৭ টি ইউনিয়নে ভাতা পাচ্ছেন ১৫ হাজার ৩৩৩ জন উপকারভোগী। এর মধ্যে

2026-02-23T14:11:21+00:00
2026-02-23T14:11:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কুমিল্লায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতা পাচ্ছেন ১৫ হাজার ৩৩৩ উপকারভোগী
কুমিল্লা জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ পিএম 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৭ টি ইউনিয়নে ভাতা পাচ্ছেন ১৫ হাজার ৩৩৩ জন উপকারভোগী। এর মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮ হাজার ৪৮ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন ৩ হাজার ৭৪৭ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩ হাজার ৯৯৮ জন, তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা পাচ্ছেন ১০ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা পাচ্ছেন ৪৪ জন ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৬২ জন ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ২৪ জন শিক্ষার্থী। 

সূত্র জানায়, উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, গলিয়ারা (উত্তর), গলিয়ারা (দক্ষিণ), জোড়কানন (পূর্ব) ও জোড়কানন (পশ্চিম) ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রতিমাসে ৬৫০ টাকা হারে বয়স্ক ভাতা পাচ্ছেন ৮ হাজার ৪৮ জন, একই হারে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন ৩ হাজার ৭৪৭ জন, ৯০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩ হাজার ৯৯৮ জন, তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা পাচ্ছেন ১০ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়স্ক ভাতা পাচ্ছেন ৪৪ জন, প্রতিমাসে ৯০০ টাকা হারে প্রাথমিক স্তরে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৩১ জন, মাধ্যমিক স্তরে প্রতিমাসে ৯৫০ টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ২৪ জন, উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিমাসে ১ হাজার টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৩ জন ও উচ্চতর স্তরে মাসিক ১ হাজার ৩০০ টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৪ জন শিক্ষার্থী। এছাড়াও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি আওতায় প্রাথমিক স্তরে প্রতিমাসে ৭০০ টাকা হারে উপবৃত্তি পাচ্ছেন ৭ জন, মাধ্যমিক স্তরে প্রতিমাসে ৮০০ টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৮ জন, উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিমাসে ১ হাজার টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৬ জন ও উচ্চতর স্তরে মাসিক ১ হাজার ২০০ টাকা হারে শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ৩ জন শিক্ষার্থী। 

উপজেলায় ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধি ও সারাদেশে মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল। কারণ মাসে ৬৫০ টাকা দিয়ে একজন বয়স্ক ও বিধবা/স্বামী নিগৃহীতা নারী চলতে পারছেন কী-না সেটিও দেখতে হবে। আর অন্যদিকে একজন প্রতিবন্ধী যিনি কোনো কাজ করার সামর্থ রাখেন না তিনি কীভাবে আজকের দ্রব্যমূল্যের এই ঊবর্ধগতির মধ্যে মাসিক ৯০০ টাকায় জীবন যাপন করবেন। তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো জরুরী হয়ে পড়েছে। 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিসার মোছা. শামীমা শারমীন দৈনিক ভোরের ডাক পত্রিকাকে ভাতার পরিমাণ ও উপকারভোগীদের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: