পুরোনো দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক

জাতীয়

আগের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন।রবিবার (২২ফেব্রুয়ারি) সকালে পুরনো দায়িত্ব

2026-02-22T17:46:41+00:00
2026-02-22T17:46:41+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
জাতীয়
পুরোনো দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম 
আগের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। অবশ্য এখনো তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই অবস্থান করছেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসে বা আগামী মাসে নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যেতে পারেন। 



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: