সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ২২ ফেব্রুয়ারি পরিদর্শন করেন।​হাসপাতালে পৌঁছালে সংসদ সদস্যকে

2026-02-22T14:21:00+00:00
2026-02-22T14:21:00+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২১ পিএম 
নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ২২ ফেব্রুয়ারি  পরিদর্শন করেন।
হাসপাতালে পৌঁছালে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ হোসেন। এসময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি হাসপাতালের সভাকক্ষে চিকিৎসকদের সঙ্গে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় হাসপাতালের বিদ্যমান সমস্যা, জনবল সংকট এবং চিকিৎসা সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি এবং চিকিৎসকদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের আহ্বান জানান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: