বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার আটক!

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলাে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে

2026-02-22T14:18:42+00:00
2026-02-22T14:18:42+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
বাহুবলে ওসি–বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরালে চাঞ্চল্য
বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার আটক!
ওসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম 
হবিগঞ্জের বাহুবল উপজেলাে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বাহুবল উপজেলা শাখার সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মধ্যে ফোনালাপের একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্র দাবি করেছে, সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মখলিছুর রহমানকে ঘিরে আলোচনা চলাকালে ফোনালাপে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।”

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ করে বলেন, ওসি মহাসড়কে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে তা আত্মসাৎ করেছেন। এছাড়া মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তিনি উত্থাপন করেন। বিষয়গুলো নিয়ে তিনি পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অবগত করেছেন বলেও দাবি করেন। পাশাপাশি জুয়া সংশ্লিষ্টতা ও টাকার বিনিময়ে মামলা গ্রহণের অভিযোগও তুলেছেন তিনি।

ঘটনার পর ফেরদৌস চৌধুরী তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন। লাইভটি প্রকাশের পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: