চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গরম পানিতে দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার সকাল ৯টার দিকে জেলার ফটিকছড়িতে গরম পানিতে

2026-02-20T17:43:10+00:00
2026-02-20T17:43:10+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গরম পানিতে দগ্ধ শিশুর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। শুক্রবার সকাল ৯টার দিকে জেলার ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে আসা ১ বছর ৪ মাস বয়সী চিকিৎসাধীন ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রায়হানের ছেলে।

জানা যায়, গত সোমবার সকালে ঘরে চা তৈরির জন্য রাখা গরম পানির পাত্রে শিশুটি হাত দিলে হঠাৎ টান পড়ে তার শরীরের ওপর গরম পানি ঢেলে যায়।এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি আমার নাতি হয়। আমার ভাতিজার ছেলে।চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: