চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে

2026-02-20T16:58:26+00:00
2026-02-20T16:58:26+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম 
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরের রিয়াজউদ্দিন বাজারের রাইফেল ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে রাইফেল ক্লাব এলাকায় হঠাৎ করে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের আট সদস্যকে আটক করে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— মো. তুষার, আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন বাবু, মো. শরীফ হোসেন মুন্না, সৈয়দ হামিদ মিয়াজী, মো. মাসুদুর রহমান ও মো. রিয়াজ হোসেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঝটিকা মিছিল করার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে আটক করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: