বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত

দিনাজপুর প্রতিবেদক

‎‎দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী সহ দুইজন নিহত হয়েছে।

2026-02-20T15:03:49+00:00
2026-02-20T15:03:49+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত
দিনাজপুর প্রতিবেদক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম 

‎দিনাজপুরের বিরামপুর পৌর শহরের কলেজ বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী সহ দুইজন নিহত হয়েছে। ‎প্রত‍্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বিরামপুর পৌর শহরের টিএন্ডটি অফিসের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট গামী মোটরসাইকেলকে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী সহ দুজন নিহত হয়। 

শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন রাস্তাঘাট ফাঁকা হওয়ায় ও শহরের দোকানপাট বন্ধ থাকায় দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায় বলে জানা গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

‎নিহত দুজনের মধ্যে একজনের মানিব‍্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় জানা গেছে। তিনি হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫)। নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।‎

‎বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় দুজনের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপর একজনের পরিচয় বের করার চেষ্টা চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: