চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগকর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেফতার করেছে

2026-02-19T18:39:40+00:00
2026-02-19T18:39:40+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগকর্মী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কায়েদে আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: