মহেশখালীতে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং, তিন দোকানিকে জরিমানা

মহেশখালী সংবাদদাতা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী

2026-02-19T16:39:54+00:00
2026-02-19T16:39:54+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
মহেশখালীতে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং, তিন দোকানিকে জরিমানা
মহেশখালী সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম 
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম ও সহকারী কমিশনার ভূমি মোঃ আবু জাফর মজুমদার। 

এ সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে বাজারের চারটি দোকানে অনিয়ম প্রমাণিত হওয়ায় মোট ১১ হাজার টাকা অর্থ দন্ড প্রধান করা হয়। ১৯ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার গোরকগাটা বাজার ও বড় মহেশখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার এসআই বিল্লাল হোসেন সহ পুলিশের একটি টিম। 

পাশাপাশি ব্যবসায়ীদের যথাযথভাবে মূল্য তালিকা টানানো এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ী ও ক্রেতা উভয়কেই সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: