হবিগঞ্জে বাজার মনিটরিং, মূল্যতালিকা যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজারদর ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার দুপুরে

2026-02-19T16:33:17+00:00
2026-02-19T16:33:17+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
হবিগঞ্জে বাজার মনিটরিং, মূল্যতালিকা যাচাই, ব্যবসায়ীদের সতর্ক
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 
হবিগঞ্জে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির বাজারদর ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ঘুরে দেখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্যতালিকা যাচাই করেন এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন। লেবুসহ কয়েকটি পণ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি জানান, রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে।

মনিটরিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, রমজানে সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পায়। তাই বাজারে দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে; ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: