ফেনীতে পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু করেছে। এসময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও ক্রয় বাউচার না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
১৯ ফেব্রয়ারি দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া মনিটরিং ও জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম, জেলা কৃষি বিপনন পরিদর্শক হারুন উর রশিদ জেলা পুলিশের একটি টিম পৌর হকার্স মার্কেট নিত্যপন্য বাজার মনিটরিং করে এসময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় সততা ষ্টোরকে ২ হাজার টাকা, ক্রয় বাউচার না থাকায় আরিফ হোসেন সবজি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রসিকিউশন দাখিল করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম। মনিটরিং এ বিভিন্ন দোকানে রমজানে নিত্যপন্য সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকারিয়া জানান,জনসার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।