রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো.

2026-02-19T15:32:19+00:00
2026-02-19T15:32:19+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম 
রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি, এটি নিয়ে আজকের মিটিং ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে— এ নিয়ে আমরা বোধহয় দুই এক দিনের মধ্যে ফাইনাল করব।

মন্ত্রী আরো বলেন, ‘দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা দ্বিগুণেরও বেশি হবে। তবে বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে এবং নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে।

প্রথমে হতদরিদ্রদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সুনির্দিষ্টভাবে কোন জেলায় কতজনকে দেওয়া হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। তবে বোধহয় কিছু আগেই এরিয়া আমাদের ফিক্সড করা আছে, আগে একটা সার্ভে করা আছে। ওই রিপোর্টটা আমার কাছে নেই, যে বেশ কয়েকটা জেলাতেই কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। 

ফ্যামিলি কার্ডের ভেতরে কি কি সুবিধা থাকবে জানতে চাইলে তিনি বলেন, এর ভেতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, ক্যাশ টাকা দেব, স্পেশালি মহিলাদের। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: