গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা সংবাদদাতা

ইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ রাসেল শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার

2026-02-19T15:08:27+00:00
2026-02-19T16:38:03+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ১৯.০২.২০২৬ ৪:৩৮ পিএম
ইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ রাসেল শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার কোচাশহর বাজার এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি চৌকস রেইডিং টিম অভিযানে অংশ নেয়। তারা প্রথমে কোচাশহর বাজার এলাকায় একটি সন্দেহভাজন সাদা প্রাইভেটকারে তল্লাশি চালায়। পরবর্তীতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্তের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশিকালে বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে থাকা পারটেক্স ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে নিশ্চিত করেছে ডিএনসি কর্তৃপক্ষ। মাদকসহ হাতে-নাতে গ্রেফতারকৃত রাসেল শেখ কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

অভিযান শেষে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। সংগৃহীত আলামত থেকে পরীক্ষার জন্য ০.৫ গ্রাম নমুনা সংগ্রহ ও সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ ঘরে সংরক্ষণ করায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: