ভৈরবে মুরগী ব্যবসায়ী সোহেল মোল্লা কাছ থেকে প্রকাশ্যে দিনের বেলায় জন সম্মুখে ১৬ লাখ ৫০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুরগী ব্যবসায়ী সোহেল মোল্লা।
আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৩ টার দিকে মুরগি বিক্রির ১৬ লাখ ৫০ হাজার টাকা তার কাছ থেকে মস্তু মোল্লা ও তার লোকজন মারধোর করে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে ও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।
তিনি আরো জানান, এক সময় মস্তু মোল্লার সাথে পার্টনারে ব্যবসা করতেন। কিন্ত বনিবনা না হওয়ায় তিনি পার্টনার ছেড়ে দীর্ঘ দিন ধরে নিজে ব্যবসা করছেন। তাই ক্ষিপ্ত হয়ে মস্তু মোল্লা তার নামে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে যে তার কাছে দেড় লাখ টাকা পাবে।
এ সময় সংবাদ সম্মেলনে তার ভাগিনা ও কর্মচারী আনিছ মিয়া এবং কয়লা ব্যবসায়ী আবুল কালাম মিয়া ও একই অভিযোগ করেন। এ বিষয়ে মস্ত মোল্লা টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি মিথ্যা দাবী করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার মোঃ আতাউর রহমান আকন্দ জানান, আমি ছুটিতে ছিলাম। বিষয়টি জেনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।