চট্টগ্রামে অধিক মূল্যে ফল-সিলিন্ডার গ্যাস বিক্রি, জরিমানা গুনল ৫ প্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার

2026-02-18T18:04:21+00:00
2026-02-18T18:04:21+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
চট্টগ্রামে অধিক মূল্যে ফল-সিলিন্ডার গ্যাস বিক্রি, জরিমানা গুনল ৫ প্রতিষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম 

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অধিক মূল্যে ফল বিক্রি ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উক্ত থানাধীন ফলমন্ডি বুধবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষা চট্টগ্রাম বিভাগীয় কার্যাললের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ফলমন্ডিতে আজ অভিযান চালানো হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স ৪ হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: