চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার, কাঞ্চনা ইউনিয়ন ৫ ওয়ার্ড এলাকায়, একটি বাড়িতে ইলেক্ট্রিকের কাজ করতে গিয়ে, বিদ্যুৎস্পৃষ্টে সাইফুল ইসলাম (৪০)নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুর ২ টার দিকে, কাঞ্চনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লতাফির বাজার এলাকার- মাওলানা ফোরুক আহমেদের বাড়িতে, এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪০) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র। একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের, ইউপি সদস্য,মো. মোহাম্মদ ফরহাদ বলেন, নিহত সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী মধ্যম কাঞ্চনা এলাকার-মাওলানা ফোরুক আহদ'র বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গেলে, সেখানে পরিত্যক্ত সুইস বোর্ডে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উপজেলার, আলফা হসপিটালে, নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, সাতকানিয়া আলফা হসপিটাল কর্তৃপক্ষ ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে উভয় পক্ষের কোনো অভিযোগ না থাকায়, বিনা ময়নাতদন্তে, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।