প্রতিমন্ত্রী হলেন নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

লালপুর (নাটোর) সংবাদদাতা

অবশেষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের শূন্যতা পুরন করার দায়িত্ব পেলেন তারই মেয়ে

2026-02-17T17:27:44+00:00
2026-02-17T17:27:44+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
প্রতিমন্ত্রী হলেন নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম 
অবশেষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের শূন্যতা পুরন করার দায়িত্ব পেলেন তারই মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। 

মঙ্গলবার (১৭.০২.২০২৬)  সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এর পর তিনি প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী সভায় শপথ গ্রহনের ডাক পান। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষরিত মন্ত্রী সভার তালিকা থেকে এতথ্য জানা গেছে। ফারজানা শারমিন পুতুল রাজশাহী বিভাগে বিএনপি’র সর্ব কনিষ্ট ও একমাত্র নারী সংসদ সদস্য।

প্রসঙ্গত: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। দীর্ঘদিন পর ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের হাত ধরে বাবার সেই আসন পুনরুদ্ধারের মধ্য দিয়ে আসনটিতে আবারও ধানের শীষের প্রত্যাবর্তন ঘটে। 

লালপুর উপজেরা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী এজেন্ট হারুনার রশিদ পাপ্পু বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালপুর - বাগাতিপাড়া উপজেলার মানুষের আশা পুরণ হয়েছে। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে যে শুন্যতা সৃষ্ঠি হয়েছিল তা পুরন হবে বলে আশা করি। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: